ফরিদগঞ্জের রাজাকারের বংশধরের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
২৫ মে, ২০২৬ ০৬:০২ অপরাহ্ন

  

ফরিদগঞ্জের রাজাকারের বংশধরের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০৬-০৯-২০২৩ ০৪:০৪ অপরাহ্ন
ফরিদগঞ্জের রাজাকারের বংশধরের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
কুখ্যাত রাজাকার মাওলানা মান্নানের বংশধর জনৈক মহিউদ্দিন কর্তৃক সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জের বিক্ষোভ সমাবেশ ও জার্মানী ছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ৬ সেপ্টেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌরবাসীর ব্যানারে কয়েকশত লোক পৌরসভা ১ নং ওয়ার্ড কেরোয়া থেকে ঝাড়ুসহ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের আসে। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, আব্দুল মান্নান, নাদিউজ্জামান, জাব্বার মাল, আবু তাহের, আবুল বাসার, মিজানুর রহমান, ফজলুর রহমান, ইসলাইল হোসেন, আলমগীর হোসেন, কাউছার হোসেন । বক্তারা বলেন, বর্তমান পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী পিছিয়ে পড়া পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু কুখ্যাত রাজাকার মাওলানা মান্নান এর বংশধর জনৈক মহিউদ্দিন সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই আমরা তার বিচার এবং শাস্তি দাবী করছি।

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০৬-০৯-২০২৩ ০৪:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1439 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া