চাঁদপুরের হাজীগঞ্জে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন

  

চাঁদপুরের হাজীগঞ্জে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল

নিউজ এডিটর
০৮-০৯-২০২৩ ০৪:১৭ অপরাহ্ন
চাঁদপুরের হাজীগঞ্জে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল

চাঁদপুরের হাজীগঞ্জে ২ সন্তানের জননী শেলি (২৬)  নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর ডুবুরি দল। শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর স্বামীর বাড়ির পুকুর থেকে শেলির মৃত লাশ উদ্ধার করেছে ডুবুরী দল। সে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের হাওলাদার বাড়ির প্রবাসী মামুনের স্ত্রী। শেলির বাবার বাড়ির একই উপজেলার রাজারগাঁও গ্রামে। 

হাওলাদার বাড়ির রাকিব হাছানসহ একাধিক ব্যক্তি জানান,  অনেক ধরে শেলি অনেকটা মানষিক ভাবে অসুস্থ। উনার মাসহ অন্যরা বলছেন উনাকে জ্বানে ধরেছে চিকিৎসা ও চলছে।  মেয়ের অসুস্থের কথা শুনে উনার মা লিপি বেগম মেয়ের দেখাশুনার জন্য জামাইয়ের বাড়িতে আসেন।  এ দিন (শুক্রবার ) বেলা একটার দিকে শেলি তার নিজ মায়ের সামনে দিয়ে গোসল করতে পুকুরে নামে। এর পর থেকে পানিতে তিনি তলিয়ে যান বা ডুবে যান। প্রাথমিক দিকে বাড়ির লোকজন শেলিকে খুঁজতে পুকুরে নামে। পরে খবর দেয়া হয় দমকল বাহিনীর ডুবুরিদলকে। 

হাজীগঞ্জ দমকল বাহিনীর নেতৃত্বে একদল ডুবুরি  বেলা দুইটার দিকে হাওলাদার বাড়ির পুকুরে নেমে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে শেলীকে মৃত অবস্থায় পায়। 

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আমরা পুকুর নারীকে মৃত অবস্থায় উদ্ধার করেছি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
 


নিউজ এডিটর ০৮-০৯-২০২৩ ০৪:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া