শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১০-০৯-২০২৩ ০২:৪৪ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় কে.আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে জিকির ও তা’লিমি জলসার উদ্বোধন করা হয়েছে। স্কুলের মিলনায়তনে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিতিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণসহ দেশবাসীর সার্বিক কঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, ফরিদগঞ্জ উপজেলাধীন বালিথুবা দরবার শরীফের পীর মাওলানা মুমিনুল হক।
ফরিদগঞ্জ কে.আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে’র অধ্যক্ষ মোহাম্মদ মাছুম আলম তালুদকার’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নুরুন্নবী নোমান, সাংবাদিক আনিছুর রহমান সুজন, কলাবাগান বাজারে প্রতিষ্ঠিত মোবাইল ব্যবসায়ী মো. মনির হোসেন প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া