শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১০-০৯-২০২৩ ০২:৪২ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জে আমগাছ থেকে সৌরভ হোসেন কাকন (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ সুবিদপুর গ্রামের কাড়ি বাড়ীর পাশের বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মৃত সৌরভ হোসেন রবিউল পার্শবর্তি ভোটাল গ্রামের অলি আহমেদ’র ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, সৌরভ হোসেন কাকন প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ বাড়ীতে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার সময় সে বাড়ি থেকে বাহিরে যায়। রাতে আর বাড়িতে ফিরে আসে নি সে। সকালে জানতে পারে পার্শ্ববর্তি গ্রামের কাড়ি বাড়ীর পাশে বাগানের আম গাছে ফাঁস দেওয়াবস্থায় তাঁর মরদেহ ঝুলে আছে।
স্থানীয় গৃহবধু রুবি আক্তার জানান, আমি সকালে জ্বালানীর জন্য গাছের পুরাতন ঢাল সংগ্রহ করতে যাই। পরে আম গাছের সাথে মানুষের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেই। এরপর আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, ঘটনাস্থল থেকে সৌরভ হোসেন কাকন’র মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া