শাহরাস্তিতে নানার বাড়িতে বেড়াতে এসে কিশোরের মৃত্যু
০৩ জুন, ২০২৬ ০২:১৭ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে নানার বাড়িতে বেড়াতে এসে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক
১১-০৯-২০২৩ ০৭:১২ অপরাহ্ন
শাহরাস্তিতে নানার বাড়িতে বেড়াতে এসে কিশোরের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শাহরাস্তি  উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের খোর্দ্দর ভূঁইয়া বাড়ীতে ঘটেছে। 

নিহত কিশোর খোর্দ্দর ভূঁইয়া বাড়ীর শাহাজান ভূঁইয়ার মেয়ে রোজিনা বেগমের ছেলে রাতুল হোসেন (১২)। 

নিহত কিশোরের মা রোজিনা বেগম বলেন, ঢাকা থেকে আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। আমার ছেলে সাতার জানে না। সোমবার সকালে আমাদের বাড়ির পুকুর পাড় দিয়ে হেটে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। দূর থেকে একজন দেখে ডাক চিৎকার করে ছেলেকে উঠানোর পর তার কোন আলাপ নেই। আমি এখন আমার স্বামীকে কি বলবো বলে হাউমাউ করে কেঁদে ফেলেন।

খোঁজ নিয়ে জানা যায়, নানার বাড়ির কবরের স্থানে নিহত কিশোর রাতুলকে দাফন করার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা। 


অনলাইন ডেস্ক ১১-০৯-২০২৩ ০৭:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 245 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া