ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের কার্যালয়ের উদ্বোধন
২৩ জুন, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের কার্যালয়ের উদ্বোধন

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
১২-০৯-২০২৩ ০৬:৫২ অপরাহ্ন
ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের কার্যালয়ের উদ্বোধন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও কাতার আওয়ামীলীগের সহসভাপতি সিআইপি জালাল আহমেদের কার্যলয়ের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরস্থ লাকি প্লাজায় অফিস উদ্বোধন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাসহ ১৫ আগস্ট নিহত সকলের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লোকমান তালুকদারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা পাবেল পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, খোরশেদ আলম, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, আওয়ামীলীগ নেতা পিএম আক্তার, আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন সাবু, আকরাম হোসেন রবিন প্রমুখ। আলোচনা শেষে মাওলানা আব্দুল মতিন দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১২-০৯-২০২৩ ০৬:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 116 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া