হাজীগঞ্জের বাপ্পী কাতার মিনিস্ট্র্রি অব মিউনিসিপ্যালিটি এন্ড এনভায়রনমেন্টের পরিদর্শক
১১ জুন, ২০২৬ ০৩:২৯ পূর্বাহ্ন

  

হাজীগঞ্জের বাপ্পী কাতার মিনিস্ট্র্রি অব মিউনিসিপ্যালিটি এন্ড এনভায়রনমেন্টের পরিদর্শক

অনলাইন ডেস্ক
১৩-০৯-২০২৩ ০৮:৪৯ অপরাহ্ন
হাজীগঞ্জের বাপ্পী কাতার মিনিস্ট্র্রি অব মিউনিসিপ্যালিটি এন্ড এনভায়রনমেন্টের পরিদর্শক

বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধ দেশ কাতারের মিনিস্ট্রি অব মিউনিসিপ্যালিটি এন্ড এনভায়রনমেন্ট (পৌরসভা ও পরিবেশ মন্ত্রণালয়) ইন্সপেক্টর পদে যোগদান করলেন চাঁদপুরের হাজীগঞ্জের বায়েজিদ বোস্তামী বাপ্পী। ধারনা করা হচ্ছে তিনিই প্রথম বাংলাদেশী হিসাবে কাতার পৌরসভা ও পরিবেশ মন্ত্রণালয়ের এমন পদে।

বায়েজিদ বোস্তামী বাপ্পী হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কাতারের বলদিয়া এলাকায় কর্মরত আছেন। 

বাপ্পীর ছোট ভাই হাজী তারেক আজিজ জানান, বায়েজিদ বোস্তামী বাপ্পী কাতার গিয়ে ব্যবসা শুরু করেন। পাশাপাশি তিনি কাতারে সরকারি চাকরিতে যোগদানের চেষ্টা করেন। ২০২০ সালে তিনি কাতারের মিনিস্ট্রি অব মিউনিসিপ্যালিটি এন্ড এনভায়রনমেন্টে পরিদর্শক পদে ইন্টারভিউ দেন।

তিনি আরো বলেন, ২০২০ সাল থেকে বিভিন্ন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গত সপ্তাহে তাঁর ভাই কাতারের মিনিস্ট্রি অব মিউনিসিপ্যালিটি এন্ড এনভায়রনমেন্টে পরিদর্শক পদে যোগদান করেন।

বাপ্পী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করে তার শিক্ষা জীবন শেষ করে জীবিকার তাগিদে ২০১৮ সালে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমান।


অনলাইন ডেস্ক ১৩-০৯-২০২৩ ০৮:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 312 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া