শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৪-০৯-২০২৩ ১১:১১ পূর্বাহ্ন |
চাঁদপুর মেডিকেল কলেজের ৩য় ব্যাচের 'ব্যাচ ডে' অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) চাঁদপুর; শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।ব্যাচ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ।
তিনি তার বক্তব্যে বলেন,৩য় ব্যাচ স্বপ্নাতুর এর ব্যাচ ডে আমাকে আমার মেডিকেল কলেজের সময় গুলো কথা মনে করিয়ে দিল।আমি আশা করি তোমরা প্রতি বছরই ব্যাচ ডে করবে।এই দিন গুলো তোমাদের স্মৃতি হয়ে থাকবে। মেডিকেল শিক্ষার্থী হিসেবে তোমাদের পড়ালেখার বাহিরে সময় কম পাও। যতটুকু সময় পেয়েছো এর মধ্যে এত আয়োজন আসলেই প্রশংসনীয়। পড়াশোনা পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। মনের আনন্দের খোরাক জোগাতে হবে।
৩য় ব্যাচের প্রশংসা করে তিনি আরো বলেন, চাঁদপুর মেডিকেল কলেজে আমার দেখা তোমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বেশি প্রশংসনীয়। তোমরা তোমাদের মেধা ও সৃজনশীল প্রতিভা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। পাশাপাশি পড়ালেখায় মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে শুরুতে কেক কেটে উদ্ধোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানের প্রাণ ছিল সাংস্কৃতিক অংশ।গান, কবিতা , নৃত্য,নাটক এবং কৌতুক এর মাধ্যমে 'ব্যাচ ডে' কে স্মরণীয় করে রাখা হয়।অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে গান পরিবেশন করে ডাঃ খালেদ মাহমুদ ও ডাঃ চিন্ময় সাহা। শিক্ষার্থীদের মধ্যে গান পরিবেশন করেন প্রিয়বত দাস,খালিদ বিন ইউসুফ,নাবিলা নাহরিন, তাসনিম তাবাসসুম আদিবা,হুমাইরা সুলতানা পিয়া,হিরা মনি। তাছাড়া নৃত্য পরিবেশন করে,ইরাম ইয়ামিন খান,খালিদ বিন ইউসুফ,নাঈম হোসেন,অমিত কুমার,জাহিদ লিমন,সানিলা রহমান সারা, সাদিয়া আফরোজ, সুরাইয়া জাহান সুহিতা, জান্নাতুল নাঈম সুমী,হুমাইরা সুলতানা পিয়া, তাসনিম তাবাসসুম আদিবা, রুবাইয়া তাসনিম উর্বী,হিরা মনিসহ আরো অনেকে।নিজের লেখা কবিতা আবৃত্তি করেন রবিউল হাসান। কৌতুক পরিবেশন করেন, রবিউল হাসান এবং নোমান শরীর।তাছাড়া অনুষ্ঠানে নাটক পরিবেশন করা হয়।
তাসনিম তাবাসসুম আদিবা এবং হুমাইরা সুলতানা পিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজে শিক্ষকবৃন্দ এবং সকল ব্যাচের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া