কচুয়ার বুদ্ধিপ্রতিবন্ধী আরাফাতের ৪ দিনেও সন্ধান মিলেনি, থানায় অভিযোগ
১২ মে, ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন

  

কচুয়ার বুদ্ধিপ্রতিবন্ধী আরাফাতের ৪ দিনেও সন্ধান মিলেনি, থানায় অভিযোগ

মো. শাহজাহান মিজি
১৪-০৯-২০২৩ ১১:০২ অপরাহ্ন
কচুয়ার বুদ্ধিপ্রতিবন্ধী আরাফাতের ৪ দিনেও সন্ধান মিলেনি, থানায় অভিযোগ

চাঁদপুরের কচুয়ায় মোঃ আরাফাত হোসেন নামের এক বৃদ্ধিপ্রতিবন্ধী নিখোঁজ হয়েছে। তার বয়স ১৪ বছর।

ছেলেটির চাঁদপুরের কচুয়ার আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে। ছেলেটি নাম ঠিকানা বলতে পারেনা।

আরাফাতের পিতার নাম: মো: দুলাল, মাতার নাম: আমেনা বেগম। ঠিকানা -গ্রাম: ডুমুরিয়া (চুনা উল্লাহ বেপাড়ী বাড়ি), ডাকঘর: ডুমুরিয়া, থানা: কচুয়া, জেলা: চাঁদপুর।
এ ব্যাপারে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আরাফাতের জেঠা এবায়েদ উল্লাহ্।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। আরাফাত আর বাড়িতে ফিরে আসেনি। সে গাড়ি দেখিলে  গাড়িতে ওঠার জন্য চেষ্টা করে। ছেলেটি বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আরাফাতের জেঠা মোঃ এবায়েদ উল্লাহ জানান, আমার ভাতিজা আরাফাতকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি।খোঁজাখুঁজির একপর্যায় কচুয়া সুরমা বাস কাউন্টারে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন,আরাফাত সুরমা বাসে করে ঢাকা চলে যায়। আজ ৪ দিন হতে চললো আমার ভাতিজা বাড়িতে ফিরে আসে নাই। আরাফাতের পিতা-মাতা আরাফাতকে খুঁজতে ঢাকায় চলে যায়। হারানোর সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট, গায়ে সবুজ ও ব্লু রংয়ের টি শার্ট ছিল।

তিনি আরো বলেন, আরাফাত কে হারিয়ে দিশাহারা আরাফাতের মা বাবা ও আত্মীয়-স্বজনরা। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন। তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ: ০১৬১৯-৯২০৮৫৫, ০১৯২০১৪৯২৩৭।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহিম খলিল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইননানুক ব্যবস্থা নেওয়া হবে।


মো. শাহজাহান মিজি ১৪-০৯-২০২৩ ১১:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 324 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া