শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৪-০৯-২০২৩ ০৯:২৮ অপরাহ্ন |
ঢাকার গুলশান এলাকায় এসি মেরামতের কাজ করতে গিয়ে চাঁদপুরে হাইমচর উপজেলার রাজিব খাঁন (১৭) নামে যুবক বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী।
তিনি বলেন, ১৩ তারিখ সন্ধ্যায় আমার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কমলাপুর গ্রামের বাসিন্দা মনজুর হোসেন (মজু খাঁন) এর ছেলে রাজিব খাঁন ঢাকার গুলশানে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হয়ে মৃত্যুবরণ করেন।
এদিকে, যুবক রাজিব এর মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া