শিরোনামঃ
পারভেজ মোশারফ, নিজস্ব প্রতিনিধি ১৪-০৯-২০২৩ ১০:৫০ অপরাহ্ন |
বর্ণাঢ্য আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ফল-২০২৩ সেমিষ্টারে ভর্তি হওয়া ৪৯ ব্যাচের শিক্ষার্থীদের 'নব্যপ্রভা' অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডি.আই.ইউ কমিউনিকেশন ক্লাবের আয়োজনে সাভারের আশুলিয়া ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বনমায়া প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থী রাবিতা খন্দকার ও শিহাব আহমেদ এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান বিভাগীয় প্রধান আফতাব হোসেন।
স্বাগত বক্তব্যে তিনি নবীনদের উদ্দেশ্য সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের গুরুত্বপূর্ণ দিক, চাকরীর ক্ষেত্র এবং আগামী ৪ বছর বিশ্ববিদ্যালয় জীবন কিভাবে কাটানো উচিত সেসব বিষয়ে আলোকপাত করেন।
তিনি আরো বলেন, আপনারা নতুন কিছু করবেন, জাতি এবং সমাজকে কিছু দিবেন এমন করে নিজেকে তৈরী করার চেষ্টা করবেন। সে ক্ষেত্রে আপনাদের সকল সমস্যা এবং ভালো ও সৃজনশীল কাজে আমরা সর্বসময় পাশে থাকব ইনশাআল্লাহ।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল কাবিল খান, মিডিয়া ল্যাবের পরিচালক এস.এম. আব্দুর রাজ্জাক, প্রভাষক সাকিব শাহাদাৎ মোহাম্মদ ইলিয়াস সহ বিভাগের কয়েকজন প্রাক্তন ছাত্র এবং নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান।
সাবেক শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিগুলো প্রকাশ করতে গিয়ে অনেকটা আবেগআপ্লুত হয়ে যান। নতুনদের প্রতি তারা বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের সফলতার গল্প তুলে ধরেন। যা নতুনদের মধ্যে অনুপ্রানিত করে। নবীনদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে অধ্যায়নরত শিক্ষার্থী এবং ডি.আই.ইউ কমিউনিকেশন ক্লাবের দায়িত্বশীলরা।
এই সময় ডি.আই.ইউ কমিউনিকেশন ক্লাবের সঠিক ও যোগ্য নেতৃত্বের কারনে ক্লাবের সভাপতি তুষার হাওলাদার এবং সাধারন সম্পাদক মাজহারুল হক মুহাজিরকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
সর্বশেষ উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের নিয়ে অধ্যায়নরত এবং প্রাক্তন শিক্ষার্থীরা যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া