মতলব উত্তরে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন
১৮ নভেম্বর, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

অনলাইন ডেস্ক
১৭-০৯-২০২৩ ০৯:৪০ পূর্বাহ্ন
মতলব উত্তরে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

চাঁদপুরের মতলব উত্তরে ভাগিনার ছুরিকাঘাতে খুন হলেন মামা মানিক হোসেন (২৫)। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ চরমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মানিক হোসেন (২৫) একই গ্রামের পূর্বপাড়ার আশরাদ আলীর ছেলে। স্থানীয়রা ঘাতক ভাগিনা আরিফ হোসেন (২২) কে আটক করে পুলিশ সোপর্দ করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ চরমাছুয়া গ্রামের ঘাতক আরিফের পিতা-মাতার সাথে নিহত মানিক হোসেন (২৫) এর পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই কথাকাটাকাটি হয়। ঘটনার দিন সকালে নিহত মানিক মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে দুপুরে ১টার সময় বাড়ীতে ফিরা মাত্রাই খুনি আরিফের পিতা আনোয়ার হোসেন নিহত মানিকের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এমতাবস্থায় উত্তেজিত হয়ে ভাগিনা আরিফ ছুরি হাতে নিয়ে মামা মানিক হোসেনকে শ্বাসনালীতে উপর্যুপরি আঘাত করলে মানিক হোসেন মাঠিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মতলব থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ ঘটনায় ঘাতক আরিফকে আমরা আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


অনলাইন ডেস্ক ১৭-০৯-২০২৩ ০৯:৪০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া