শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৭-০৯-২০২৩ ০৭:৩১ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় স্মার্ট হোল্ডিং সফটওয়ার ও ডিজিটাল নাম্বার প্লেট কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এর উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভায় পৌর নিবার্হী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী।
এসময় আরো বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র আ: মান্নান পরান,মাজহারুল ইসলাম মিরন, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন এবং সফটওয়ার বাস্তবায়কারী সংস্থা সিইউএস এর নির্বাহী প্রকৌশলী আর এস শিপন প্রমুখ।
সিইউএস এর নির্বাহী প্রকৌশলী আর এস শিপন জানান, এই সফটওয়ারের মাধ্যমে পৌর এলাকায় প্রতিটি পরিবারের সমস্ত তথ্য সফটওয়ারে সংরক্ষিত থাকবে। ফলে সেবা নিতে এসে পৌর নাগরিকরা হয়রানি ব্যতিরেকে দ্রুত সেবা গ্রহণ করতে পারবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া