শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৭-০৯-২০২৩ ০৭:৩২ অপরাহ্ন |
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কারার্নিযাতিত নেতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
মেয়র তার বক্তব্যে বলেন, গত ১৫ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার স্থানীয় সরকারের মাধ্যমে উন্নয়নের স্রোত বইয়ে দিয়েছেন শহর থেকে গ্রামে। ফলে সর্বত্র আজ উন্নয়নের সুফল ভোগ করছে এদেশের আপামোর জণসাধারণ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ঘোষনা দিয়ে সরকার তার বাস্তবায়ন করেছেন। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ।
তিনি আরো বলেন, ফরিদগঞ্জ পৌর এলাকায় প্রায় তিন বছরে দৃশ্যমান অনেক কাজ হয়েছে। এখনো মোটা অংকের টেন্ডার পক্রিয়াধীন রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে পৌরবাসী সর্বোচ্চ সুবিধা ভোগ করবেন। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। একটু ধৈর্য্য ধরুণ, জনগণ অবশ্যই সুবিধা ভোগ করবেন। প্রতিটি ওয়ার্ডে আরসিসি ঢালাই, ড্রেন এবং সড়ক বাতি সংযোগ দেয়া হবে।
পরে অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্ব্পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পৌরসভা মিলনায়তনে আলোচনা সভায় পৌর নিবার্হী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় আরো বক্তব্য রাখেন পৌরসভার প্যানের মেয়র আ: মান্নান পরান,মাজহারুল ইসলাম মিরন, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া