চাঁদপুর মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৩ উদ্বোধন
১৯ জুন, ২০২৬ ০২:১২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৩ উদ্বোধন

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১৮-০৯-২০২৩ ১২:০৭ অপরাহ্ন
চাঁদপুর মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৩ উদ্বোধন
চাঁদপুর মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৩ উদ্ধোধন করা হয়েছে।সোমবার (১৮ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে ক্রীড়া সপ্তাহ উদ্ধোধন করা হয়‌।বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৩ পৌর ঈদ গাঁ মাঠে উদ্ধোধন করার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে সেখানে উদ্ধোধন করা সম্ভব হয়নি।ক্রীড়া সপ্তাহে সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ।

তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মেডিকেল শিক্ষার্থী হিসেবে সারাদিন পড়াশোনায় ব্যস্ত থাকতে হয়। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সময় পাওয়া যায় না‌। সেজন্য সবার জন্য বার্ষিক ক্রীড়া সপ্তাহ। পড়াশোনার পাশাপাশি নিজেরা যেন শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে পারো সেজন্য খেলাধুলার প্রয়োজন। আশাকরি ক্রীড়া সপ্তাহে তোমরা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে।খেলাধুলার মাধ্যমে নিজের মধ্যে এবং অন্যান্য সেশনের ছোট বড় সকলের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে।সময় পেলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর পরিচালক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেন, চাঁদপুর জেলা শাখা বি এম এ সভাপতি ডাঃ সৈয়দ মোঃ নুরুল হুদা, চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ক্রীড়া সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ( সার্জারী) ডাঃ হারুন অর রশিদ ও সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম পাটোয়ারী, কমিউনিটি মেডিসিন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ নারায়ণ চন্দ্র দাসসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

৩য় ব্যাচের শিক্ষার্থী রবিউল হাসান এর সঞ্চালনায় সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১ম ব্যাচের শিক্ষার্থী আদরিন জাহান মিথুয়া।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৮-০৯-২০২৩ ১২:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 472 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া