ফরিদগঞ্জের কড়ৈতলী কে এ আলিম মাদ্রাসার নির্ধারিত সময়ে ভোট গ্রহণের দাবী
২১ জুন, ২০২৬ ০২:২০ অপরাহ্ন

  

ফরিদগঞ্জের কড়ৈতলী কে এ আলিম মাদ্রাসার নির্ধারিত সময়ে ভোট গ্রহণের দাবী

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
১৮-০৯-২০২৩ ০৯:০৭ অপরাহ্ন
ফরিদগঞ্জের কড়ৈতলী কে এ আলিম মাদ্রাসার নির্ধারিত সময়ে ভোট গ্রহণের দাবী
আগামী ২ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী কে এ সিনিয়র আলিম মাদ্রাসার অনুষ্ঠিতব্য নির্বাচন অনুষ্ঠানের দাবী করেছেন এক অভিভাবক। কামাল হোসেন নামে চাঁদপুর জেলা প্রশাসক বরাবর সোমবার (১৮ সেপ্টেম্বর) লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদেন তিনি বলেন, গত ০৭/০৯/২৩ ইং তারিখে উপজেলা শিক্ষা অফিসার কড়ইতলী কে, এ সিনিয়র আলিম মাদ্রাসার তফসিল ঘোষনা করা হয়। গত ১২ সেপ্টেম্বর হতে ১৪ সেপ্টেম্বর মনোনয়ন আহ্বান ও জমা ১৭ সেপ্টেম্বর মনোনয়ন বাচাই ও ফলাফল প্রকাশ ১৯সেপ্টেম্বর প্রত্যাহার ও চুড়ান্ত বৈধ প্রার্থীগনের তালিকা প্রকাশ পূর্বক ০২ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সেই মর্মে আমি, ইবতেদায়ী স্তরের একজন প্রার্থী হিসাবে মনোনয়ন ক্রয় করি । সকল কাজ শেষে প্রিসাইডিং অফিসার আমার মনোনয়ন পত্র চূড়ান্ত বলিয়া ঘোষনা করে। কিন্তু ১৮সেপ্টেম্বর সকাল ১১ ঘঠিকার সময় কড়েইতলী কে,এ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোবাইল এর মাধ্যমে আমাকে অবহিত করেন প্রিসাইডিং অফিসার নির্বাচন স্থগিত করেছেন। এনিয়ে বিগত ০৩ বার এডহক কমিটি গঠন করা হলো। এই প্রক্রিয়ার সাথে মাদ্রাসার কিছু শিক্ষক জড়িত বলে সন্দেহ করছি। তাই মাদ্রাসার স্বার্থে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবী করেন তিনি।

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ১৮-০৯-২০২৩ ০৯:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 327 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া