শিরোনামঃ
চট্টগ্রাম ব্যুরো: ২০-০৯-২০২৩ ০১:২৫ অপরাহ্ন |
চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন,আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। যতদিন বাঁচবো মানুষের সেবা করবো। আমার মৃত্যুর পরে এসব সেবার কথাই মানুষ মনে রাখবে।
এমপি, মন্ত্রী হয়ে এই মতলবে কোনো উন্নয়ন কাজ বাকী রাখি নাই। মতলবকে একটি আধুনিক মতলবে পরিণত করে মিনি সিঙ্গাপুর সিটিতে রুপান্তরিত করার লক্ষে কাজ করেছি। এইবার জননেত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দিয়েছেন ইনশাআল্লাহ জনগণের দোয়া ও ভালোবাসায় এই মতলবকে অবশ্যই মিনি সিঙ্গাপুর সিটিতে রুপান্তরিত করবো।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর- ২ নির্বাচনী আসনের তার নিজ গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুরে আলী ভিলা মিলনায়তনে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপি আন্দোলনের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তবে এই আতঙ্ক করে কোনো লাভ হবেনা। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সামনে কোনো বাধা, কোনো ষড়যন্ত্রই টিকবে না। যতই বিদেশিদের কাছে নালিশ করুক আর ধর্না দিক। যদি জনপ্রিয়তা না থাকে, মাঠে যদি তারা না থাকে, জনগণ কখনও তাদের পক্ষে রায় দিবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ শুধু জনগণের ম্যান্ডেটে বিশ্বাসী। আমরা জনগণের অধিকারে বিশ্বাসী। আবারও নির্বাচন আসছে সারা দেশে একটাই আওয়াজ শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন। তিনি এ দেশের জনগণকে এতো বেশি ভালোবাসেন বলেই আমরা এই জায়গায় আসতে পেরেছি।
মায়া চৌধুরী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন যাদের পচ্ছন্দ নয়, এমন কিছু ব্যাক্তি বা গোষ্ঠি দেশ বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র ও অপ্রচার চালাচ্ছে। তবে যতই ষড়যন্ত্র ও অপ্রচারই হোক অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনে দুই একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটা তাদের ব্যাপার। তবে নির্বাচন বন্ধ হবে না বলও জানান আওয়ামী লীগের এই সিনিয়র নেতা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জৈষ্ঠ্যপুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা অঅওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আশফাক চৌধুরী মাহি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল মোস্তফা তালুকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া