বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগে আসছে ১৫২ শিল্পপ্রতিষ্ঠান
০৫ জুলাই, ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগে আসছে ১৫২ শিল্পপ্রতিষ্ঠান

চট্টগ্রাম ব্যুরো:
২০-০৯-২০২৩ ০৩:৫২ অপরাহ্ন
বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগে আসছে ১৫২ শিল্পপ্রতিষ্ঠান

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরে বিনিয়োগের যাবতীয় সকল সুযোগ সুবিধা নিয়ে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ইতোমধ্যে দেশ-বিদেশের ১৫২ শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান ইউসুফ হারুন।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শিল্পনগর প্রদর্শনে এসে এসব কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই প্রকল্পে ইতোমধ্যে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ শিল্প বিনিয়োগের যতগুলো সুযোগ সুবিধা আছে সব নিশ্চিত করে বিনিয়োগের সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই ৫টি প্রতিষ্ঠান উৎপাদনে এসেছে, আগামী বছরের শুরুতে আরো ৩টি প্রতিষ্ঠান উৎপাদনে যাবে।

তিনি আরও বলেন, এই শিল্পনগর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ১৩৯টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি। এলাকার জনগণের পাশাপাশি শিল্প নগরীর নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে নতুন থানা প্রতিষ্ঠা করাসহ যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, জেটিরও বিষয় আছে।

এক প্রশ্নের জবাবে বেজা চেয়ারম্যান ইউসুফ হারুন বলেন, এখানে ১৫২টি শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগে আসছে। ইতোমধ্যে ৫টি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করছে।

সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ব্রিফিং শেষে জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামান মুখ্য সচিব, ভেজা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ঘুরে দেখান। এরপর অতিথিবৃন্দ শিল্পনগরের হ্রদে মাছের পোনা ছাড়েন এবং বৃক্ষরোপণ করেন।

এ সময় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরেআলম মিনা, জেলা প্রশাসক আবুল বশর মো. ফখরুজ্জামান, পুলিশ সুপার একেএম শফিউল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


চট্টগ্রাম ব্যুরো: ২০-০৯-২০২৩ ০৩:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 178 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া