শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২১-০৯-২০২৩ ০৭:৫৯ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জে আলু ও ডিমের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি, ভাউচার না রাখা ও নকল ভাউচার রাখার দায়সহ নানা অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর ও ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল জানান, ফরিদগঞ্জ বাজারে উপজেলা সহকারি কমিশনার ভূমি আজিজুন্নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলু ও ডিমের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে, ভাউচার না রাখা ও নকল ভাউচার রাখার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার জরিমানা করেন।
এদিকে দুটি প্রতিষ্ঠানে জারমানা করেন ভোক্তা অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
এব্যাপারে নুর হোসেন রুবেল বলেন, ফরিদগঞ্জ পৌর এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে লাবনী বেকারীকে ৪ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ার দায়ে বাসস্ট্যান্ডের আল মদিনা হাসপাতালের ফার্মেসিকে ১৫ হাজার জরিমানা করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া