১০ হাজার ইয়াবাসহ হাজীগঞ্জের রনি চাঁদপুরে আটক
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন

  

১০ হাজার ইয়াবাসহ হাজীগঞ্জের রনি চাঁদপুরে আটক

অনলাইন ডেস্ক
২২-০৯-২০২৩ ০৩:৪৪ অপরাহ্ন
১০ হাজার ইয়াবাসহ হাজীগঞ্জের রনি চাঁদপুরে আটক

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকা থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামের মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে শহরের বাবুরহাট জমজম সুইটসের সামনে থেকে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আটক সাদিকুর রহমান রনি জেলার হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।

দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, শহরের বাবুরহাট মোড়ের জমজম সুইটসের সামনে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার চৌকস অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল সহ সংঙ্গীয় সদস্যরা আটক রনির হাতে থাকা হলুদ রংয়ের শপিং ব্যাগ জব্দ করে। পরে তার ব্যাগে থাকা ১০ হাজার ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে অভিযান পরিচালনা হচ্ছে। আটক ব্যাক্তির বিরুদ্ধে থানায় মামলা হবে। মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


অনলাইন ডেস্ক ২২-০৯-২০২৩ ০৩:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 194 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া