ফরিদগঞ্জ প্রেসক্লাব'র নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
২৫ মে, ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন

  

ফরিদগঞ্জ প্রেসক্লাব'র নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
২৩-০৯-২০২৩ ০৯:১৬ অপরাহ্ন
ফরিদগঞ্জ প্রেসক্লাব'র নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে সকালে দিনব্যাপী ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্মসচিব মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান জি এস তছলিল, ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক উপজেলা আওয়া মীলীগের সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ রোটারী ক্লাবের সভাপতি কামরুল হাসান সাউদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আলম শেখ।

সভায় বক্তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে খ্যাত সংবাদমাধ্যমকে আরো গতিশীল করতে প্রশিক্ষণ এবং জ্ঞানচর্চা নিয়মিত করণের বিষয়ে আলোকপাত করেন।


অনলাইন ডেস্ক ২৩-০৯-২০২৩ ০৯:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 80 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া