ভিসানীতি নিয়ে সরকার চাপ অনুভব করছে না : শিক্ষামন্ত্রী
১৭ জুন, ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন

  

ভিসানীতি নিয়ে সরকার চাপ অনুভব করছে না : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
২৩-০৯-২০২৩ ০৯:২৮ অপরাহ্ন
ভিসানীতি নিয়ে সরকার চাপ অনুভব করছে না : শিক্ষামন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ বাস্তবায়ন নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। ভিসানীতি নিয়ে বিরোধী দলেরই চাপ অনুভব করার কথা। এটি তাদের ভাবার কথা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদরাসায় শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণ করতে চায়। তাই বর্তমান সরকার ভিসানীতি নিয়ে কোনো চাপ অনুভব করছে না।

দীপু মনি বলেন, আমরা শান্তি চাই, অগ্নি সন্ত্রাস চাই না। যারা স্বচ্ছতা চায় না তারা হাওয়া ভবন, খোয়াব ভবন তৈরি করে। আমরা উন্নয়ন চাই। হাওয়া ভবন চাই না।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আব্দুর রশীদ, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ২৩-০৯-২০২৩ ০৯:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 88 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া