শেখ হাসিনাকে আবার নির্বাচিত করতে দেশের মানুষ অপেক্ষায় : সেলিম মাহমুদ
২৩ জুন, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শেখ হাসিনাকে আবার নির্বাচিত করতে দেশের মানুষ অপেক্ষায় : সেলিম মাহমুদ

অনলাইন ডেস্ক
২৪-০৯-২০২৩ ০৯:০৪ অপরাহ্ন
শেখ হাসিনাকে আবার নির্বাচিত করতে দেশের মানুষ অপেক্ষায় : সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিন দেশি-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আসছেন। তিনি মানুষের মন জয় করেছেন। দেশের মানুষের কল্যাণে যা যা দরকার সবই করছেন। যার ফলে মানুষ এখন অপেক্ষায় আছে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আর যারা (বিএনপি-জামাত) বিদেশীদের ওপর নির্ভর করে ক্ষমতা আসতে চায়, তাদের পায়ের তলায় মাটি নেই।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার পালখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের সাথে মতবিনিময় করার উদ্দেশ্যে শুধুমাত্র আগামী জাতীয় সংসদ নির্বাচন নয়, বরং উদ্দেশ্য হচ্ছে ঘর গোছানো। অর্থাৎ আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য। যদি নিজের ঘর ঘোছানো না থাকে, তাহলে জমিদারি থাকলেও কাজ হবে না। রাজনৈতিকভাবে আমাদের মধ্যে আধিপত্য থাকবে। কিন্তু সেই আধিপত্য হবে মানুষের মনকে জয় করার জন্য। আমদের যেমন রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে, তেমনি মানুষের মন জয় করতে হবে এবং আওয়ামী লীগ একটি শক্তিশালি দল সেটির জানান দিতে  হবে।

সেলিম মাহমুদ বলেন, যারা এখন গণতন্ত্র নিয়ে মায়া কান্না করে, তাদের এই মায়া কান্না করে এখন আর লাভ নেই। দেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে আছেন। আপনারা (বিএনপি) দেশে-বিদেশে ষড়যন্ত্র করছেন। এগুলো করে কোন লাভ হবে না। সময় আছে, আপনারা ভাল হয়ে যান এবং সব কিছু বাদ দিয়ে নির্বাচনে আসুন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ এবং উন্নত পদ্ধতিতে নির্বাচন করার জন্য জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে নির্বাচনী বিধিমালায় ৮২বার সংশোধন এনেছেন। তারপরেও আওয়ামী লীগের বিরুদ্ধেই বেশী ষড়যন্ত্র হয় এবং আওয়ামী লীগের কর্মীরা নির্যাতিত হয়। আমরা আর নির্যাতন চাই না। আমাদের চলনে-বলনে বঙ্গবন্ধুর আদর্শ ফুটে উঠতে হবে।

তিনি বলেন, আমি হুট করে পদ দখল করতে রাজনীতিতে আসিনি। আমি ৩৮ বছর রাজনীতিতে সক্রিয়। ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগে ছাত্রলীগের রাজনীতিতে আমার পদার্পণ। যে বিভাগে নেতৃত্ব দিয়েছেন আমরা নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোন কিছু পাওয়ার জন্য রাজনীতিতে আসিনি। পদের প্রতি আমার কোন আকর্ষণ নেই। আপনাদের সাথে রাজনীতি করার জন্য আমি ১৬ বছর আগে চাকরী ছেড়ে দিয়েছি।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহীদুল্লাহ, বর্তমান চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগ নেতা আবুল হাজী প্রমূখ।

সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ২৪-০৯-২০২৩ ০৯:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 186 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া