হাজীগঞ্জে জোড়া খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১০
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:১৫ অপরাহ্ন

  

হাজীগঞ্জে জোড়া খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১০

অনলাইন ডেস্ক
২৪-০৯-২০২৩ ০৯:১১ অপরাহ্ন
হাজীগঞ্জে জোড়া খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১০

চাঁদপুরের হাজীগঞ্জে জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয়ভীতি প্রদর্শন, চুরি ও চোরদের চিনে ফেলায় এ হত্যান্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় সাংবাদিকদের উদ্দেশ্যে ঘটনার বিবরণ তুলে ধরেন।

তিনি বলেন, এ মামলায় আমরা ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে দুইজন আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনার মূল পরিকল্পনাকারীসহ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তবে পরিকল্পনাকারীদের মধ্যে একজনকে গ্রেপ্তা করা হয়েছে। বাকীদেরও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। ভয়ভীতি প্রদর্শন, চুরি ও চোরদের চিনে ফেলায় এ হত্যাকান্ড। নাকি অন্য কারণ আছে তাও আমরা খতিয়ে দেখছি। হত্যাকান্ডের প্রকৃত কারণটি উদঘাটনের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,মোঃ সোহাগ হোসেন সোহাগ মুন্সি (২৯), মিজান অরফে গোলাম আজম অরফে মোঃ মিজান হোসেন (৬৯), মাসুদ রানা (২৫), শ্যামল চন্দ্র শীল(২০), মোঃ আলমাস (৩৫), মোঃ নেছার আহম্মেদ (৩০), মোঃ রাকিব হোসেন (২৩), মোঃ রাশেদ ওরফে রাসেল (২৬) মাসুদ কামাল (৪৫) শাহ আলম বাবুল (৪২)।

আসামীদের মধ্যে মোঃ সোহাগ হোসেন সোহাগ মুন্সি ও মিজান গোলাম আজম (৬৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় প্রদান করেছেন ও বর্তমানে সকল আসামী কারাগারে রয়েছেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদ চৌধুরী, ডিআইও-১ মোঃ মনিরুল ইসলাম, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মোরশেদ আলমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের বড়কুল উত্তর গ্রামে উত্তম বর্মন (৬০) ও তার স্ত্রী কাজলী রানী (৪৫) কে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতের কোন এক সময়ে ওই গ্রামের পাইন্না বাড়ির (কালা শিকদার বাড়ী) দুলাল সাহার ঘরে জানালা কেটে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। পরদিন এই ঘটনায় নিহতদের মেয়ে রিনা রানীর অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের হয়। মামলার সূত্র ধরে আসামীদের গ্রেপ্তার করা হয়।


অনলাইন ডেস্ক ২৪-০৯-২০২৩ ০৯:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 203 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া