চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে হলি ফ্যামিলি হাসপাতালের অর্থদণ্ড
১৭ জুন, ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন

  

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে হলি ফ্যামিলি হাসপাতালের অর্থদণ্ড

অনলাইন ডেস্ক
২৫-০৯-২০২৩ ০৬:৪১ অপরাহ্ন
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে হলি ফ্যামিলি হাসপাতালের অর্থদণ্ড
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক ভোক্তা অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়।

এছাড়া প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত ডেঙ্গু টেস্ট ফি CBC ৪০০ টাকা ,NS1 ৩০০ টাকা , IgG / IgM ৩০০ টাকার বিপরীতে CBC ৭০০ টাকা NS1 ১০০০ টাকা IgG/IgM ১০০০ টাকা হারে রোগীর কাছ থেকে আদায় করছেন। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং নির্ধারিত সেবা মূল্যের চেয়ে বেশি দামে সেবা বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন চাঁদপুর বুলেটিনকে জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান আরো বেশি পরিচালনা করা হবে।


অনলাইন ডেস্ক ২৫-০৯-২০২৩ ০৬:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া