হাইমচর উপজেলা পরিদর্শনে গেলেন জেলা প্রশাসক
২৫ মে, ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন

  

হাইমচর উপজেলা পরিদর্শনে গেলেন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
২৫-০৯-২০২৩ ০৯:২৯ অপরাহ্ন
হাইমচর উপজেলা পরিদর্শনে গেলেন জেলা প্রশাসক
হাইমচর উপজেলার সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ও স্থাপনা পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক।

সোমবার (২৫ সেপ্টেম্বর) চাঁদপুর জেলার হাইমচর উপজেলার হাইমচর সদর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, হাইমচর সদর ইউনিয়ন ভূমি অফিস, হাইমচর উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

পরিদর্শনকালে তিঁনি উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর উপস্থিতিতে দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিভিন্ন রেজিস্ট্রার ও কাগজপত্র নিরীক্ষণ করেন।

এসময় হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সালসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক ২৫-০৯-২০২৩ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 192 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া