শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৬-০৯-২০২৩ ০৬:২১ অপরাহ্ন |
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা,আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ধানমন্ডি ‘ল’ কলেজের আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সভাপতি এবং ফরিদগঞ্জ পৌরসভার মেয়র , উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর মেয়ে অ্যাড.নাজমুন নাহার অনি গণসংযোগ করেছেন।
আগামী নির্বাচনে ফরিদগঞ্জ আসনে নৌকার প্রার্থীকে ভোটদানের আহ্বান জানিয়ে এসময় তিনি মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ধানুয়া বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে এবং আশপাশের বাড়িতে গিয়ে নারী পুরুষ সকলের কাছে দোয়া প্রার্থনা এবং আওয়ামীলীগের উন্নয়ন চিত্র তুলে ধরেন।
এসময় তিনি বলেন, গত প্রায় ১৫ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সারা দেশে উন্নয়ন করেছেন। সেই ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে আবারো রাস্ট্রীয় ক্ষমতায় আসতে হবে । একই সাথে ফরিদগঞ্জের উন্নয়নের জন্য এই আসনেও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। অন্যপ্রার্থীদের মতো আমিও এই আসনের একজন মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে আমি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো।
গণসংযোগকাল তার সাথে জেলা ছাত্রলীগের উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন, সজিব হোসেন, আরিফ হোসেন, আফসার হোসেন, সুজন দাস, নিশান, যুবলীগ নেতা সুমন, নাঈম, আরফিুল ইসলাম, সাগর, খায়রুল বাশারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া