শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৮-০৯-২০২৩ ১২:১১ পূর্বাহ্ন |
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এতিম ও অসহায় শিশুদের নিয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বাবুরহাট শিশু পরিবার মিলনায়তনে এ কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। তিনি সারা দেশের এতিম অসহায় মানুষদের জন্য অনেক কিছু করেছেন। আজ তার নেতৃত্বে আমাদের দেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের প্রতি যত্নশীল ছিলেন, তেমনি তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল।
জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুনাবি পাটোয়ারী দুলাল।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া