শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৮-০৯-২০২৩ ০৮:০২ অপরাহ্ন |
বৃহষ্পতিবার (২৮ সেপ্টম্বর) সকালে ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আলোচনা সভা, মিলাদ ও দোয়ার অনুষ্টানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার, ওলামালীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকার ।
উপস্থিত চিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সফর আলী, ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ শাহ আলম প্রমুখ। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া