শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৯-০৯-২০২৩ ১০:৪৪ অপরাহ্ন |
চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমির হোসেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাবের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন, সালাম সওদাগর, আলমগীর হোসেন প্রমুখ।
একই দিনে বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেঁটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেন দলীয় নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া