শাহরাস্তিতে যুবকের প্যান্টের জিপারে মিলল ৫শ’ পিচ ইয়াবা
১১ জুন, ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন

  

শাহরাস্তিতে যুবকের প্যান্টের জিপারে মিলল ৫শ’ পিচ ইয়াবা

অনলাইন ডেস্ক
২৯-০৯-২০২৩ ১০:৪৮ অপরাহ্ন
শাহরাস্তিতে যুবকের প্যান্টের জিপারে মিলল ৫শ’ পিচ ইয়াবা

চাঁদপুরের শাহরাস্তিতে জিন্স প্যান্টের জিপারে লুকানো ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের পাঠানো হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসএই) জনি কান্তি দে, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মাইন উদ্দিন পৌরসভার পূর্ব উপলতা এলাকায় অভিযান চালিয়ে মেহের কলেজের সামনে থেকে বটতলা অভিমুখি।
একটি ব্যাটারি চালিত অটোরিকশা থেকে চট্টগ্রামের ভুজপুর থানাধীন সরকার পাড়া গ্রামের মৃত আব্দুর রহিম খন্দকারের পুত্র মোঃ সালাউদ্দিন খন্দকার মিন্টুকে (৩১) গ্রেপ্তার করে।
ওইসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের জিপারের ভেতর থেকে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।


অনলাইন ডেস্ক ২৯-০৯-২০২৩ ১০:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 200 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া