চাঁদপুরে নিসচা'র আয়োজনে 'চক্ষু চিকিৎসা শিবির' অনুষ্ঠিত
১২ জুন, ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন

  

চাঁদপুরে নিসচা'র আয়োজনে 'চক্ষু চিকিৎসা শিবির' অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
০১-১০-২০২৩ ০৬:৪২ অপরাহ্ন
চাঁদপুরে নিসচা'র আয়োজনে 'চক্ষু চিকিৎসা শিবির' অনুষ্ঠিত

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে 'নিরাপদ সড়ক চাই' (নিসচা) চাঁদপুর পৌর শাখার আয়োজনে রবিবার (০১ অক্টোবর) চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, চক্ষু চিকিৎসা শিবির এর মাধ্যমে মানুষকে যে সেবা দেয়া হয় তা সাদকায়ে জারিয়া হিসেবে পরিগনিত হবে। এমন মহতি উদ্যোগের জন্য তিনি নিরাপদ সড়ক চাই কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতিনিয়ত সড়ক ও যানবাহন যে পরিমাণে বাড়ছে সে অনুপাতে ট্রাফিক পুলিশ এর সংখ্যা বাড়ানো সম্ভব হয়নি। যার ফলে ট্রাফিক পুলিশ এর জন্য দায়িত্ব পালন আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। আমরা আরও দক্ষ ট্রাফিক পুলিশ বৃদ্ধির প্রয়াস চালিয়ে যাচ্ছি, কিন্ত আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে ট্রাফিক আইন মেনে ট্রাফিক পুলিশকে সহায়তা করুন।

এ সময় বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ, চিকিৎসা সেবা প্রত্যাশী জনগণ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ০১-১০-২০২৩ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 191 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া