বিতর্ক ব্যক্তিকে আলোকিত হতে শেখায়, মুক্তবুদ্ধিসম্পন্ন হতে শেখায় : চাঁমেক অধ্যক্ষ
১৭ জুন, ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন

  

বিতর্ক ব্যক্তিকে আলোকিত হতে শেখায়, মুক্তবুদ্ধিসম্পন্ন হতে শেখায় : চাঁমেক অধ্যক্ষ

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০২-১০-২০২৩ ০৪:২৪ অপরাহ্ন
বিতর্ক ব্যক্তিকে আলোকিত হতে শেখায়, মুক্তবুদ্ধিসম্পন্ন হতে শেখায় : চাঁমেক অধ্যক্ষ

চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর কনফারেন্স রুমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ।

তিনি তার বক্তব্যে বলেন, বিতর্ক মানুষকে তথ্য জানা এবং জানানোর উপায় শেখায়। শিক্ষার্থীদের মেধা বিকাশের এক অন্যতম উপায় হলো বিতর্ক। বিতর্ক মানুষকে আলোকিত হতে শেখায়, মুক্তবুদ্ধি সম্পন্ন হতে শেখায়। বিতর্কের মাধ্যমে মুখের জড়তা কেটে যায়।

তিনি আরো বলেন, চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব তাদের এই ধারাবাহিক বজায় রাখবে।প্রতি বছর একবার করে হলেও বির্তক ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করবে। চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতি সবসময় সাথে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে চাঁদপুর মেডিকেল কলেজ এক যুগান্তকারী অধ্যায় সূচনা করলো।আশা করি প্রতি বছর আরো বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করবে। হাসপাতাল কতৃপক্ষ সবসময় চাঁদপুর মেডিকেল কলেজের সাথে থাকবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কমিউনিটি মেডিসিন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ নারায়ণ চন্দ্র দাশ, সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম পাটোয়ারী,সহযোগী অধ্যাপক ডাঃ নুরুল আলম, সহযোগী অধ্যাপক (গাইনোকলজি এন্ড অবস্টেট্রিক্স) ডাঃ আফরোজা খান, লেকচারার (মাইক্রোবায়োলজি) ডাঃ স্বর্ণা।

বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করে মেডিকেল কলেজের ৩য় ব্যাচ স্বপ্নাতুর বিতর্ক দল এবং ৪র্থ ও ৫ম ব্যাচের সমন্বয়ে গঠিত অনির্বাণ বিতর্ক দল। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্বপ্নাতুর বিতর্ক দল। তাছাড়া শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করেন।

প্রথম ব্যাচের শিক্ষার্থী জাহিন নানজিবা প্রমা এবং ফজলে রাব্বি এর সঞ্চালনায় কলেজের শিক্ষকবৃন্দ ও সকল ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০২-১০-২০২৩ ০৪:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 305 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া