গত ৩ বছরে ৭০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি আমরা : পৌর মেয়র
১২ জুলাই, ২০২৬ ০৩:০৮ পূর্বাহ্ন

  

গত ৩ বছরে ৭০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি আমরা : পৌর মেয়র

অনলাইন ডেস্ক
০২-১০-২০২৩ ০৭:৩৫ অপরাহ্ন
গত ৩ বছরে ৭০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি আমরা : পৌর মেয়র

দেড় যুগ পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে চাঁদপুর বিদ্যুৎ ঠিকাদার ও কারিগরি সমিতি।
সোমবার (২ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বক্তব্যে বলেন, এ সমিতির সাবেক সভাপতি মরহুর লুৎফুর রহমান পাটওয়ারী ছিলেন একজন দক্ষ সংগঠক। একজন বিদ্যুতের ঠিকাদার ও কারিগর মানুষের প্রতিটি ঘরে ঘরে যান। আপনারা সকলকে সঠিক পরামর্শ দেন বলেই চাঁদপুরে বিদ্যুতিক শর্ট সার্কিটে বড় ধরনের দূর্ঘটনা ঘটে নি।

তিনি বলেন, পৌরসভার ৭৮টি পোস্ট পেইড মিটার ছিল। এর মধ্যে ৪টি পানির জন্য রেখে বাকি ৭৪টি মিটার প্রিপেইড করেছি। বিদ্যুতের বাকি সকল দেনা পরিশোধ করেছে পৌরসভা। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন মাত্র ২২ হাজার টাকা পেয়েছি। দায়িত্ব নেয়ার পর ৩ বছরে ৩২ কোটি টাকা দেনা পরিশোধ করেছি। আমি পৌরবাসীকে দেয়া নির্বাচনী সকল ওয়াদা ইনশাল্লাহ পূরণ করবো। গত ৩ বছরে প্রায় ৭০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। ১ তলা ফাউন্ডেশন সম্পন্ন, বর্তমানে ৩লা বিশিষ্ট নতুন বাজার মার্কেট। শিঘ্রই নতুনবাজার মার্কেটটি ভেঙ্গে ফেলা হবে।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন, চাঁদপুর (বিউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ  বিদ্যুৎ রাষ্ট্র সম্পদ। এটা রক্ষনাবেক্ষনের দায়িত্ব সকলের। মেহেদী হাসান ভূঁইয়া। তিনি বক্তব্যে বলেন, কেউ যেন বিদ্যুৎ চুরি না করতে পারে, সেই দিকে সকলে খেয়াল রাখবেন।
স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর বিদ্যুৎ ঠিকাদার ও কারিগরি সমিতির সাবেক সভাপতি কবির হোসেন।

চাঁদপুর বিদ্যুৎ ঠিকাদার ও কারিগরি সমিতির সাধারণ সম্পাদক এম এ মোতালেব শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন, চাঁদপুর বিউবোর ঠিকাদার মোঃ ফারুক পাটওয়ারী।
সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, নূরু কোষাধ্যক্ষ আলম নয়ন।
এসময় চাঁদপুর (বিউবো) সহকারী প্রকৌশলী নেওয়াজ শরীফ, মোঃ মোকতাদিরসহ চাঁদপুর বিদ্যুৎ ঠিকাদার ও কারিগরি সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ০২-১০-২০২৩ ০৭:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 169 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া