বিজয়ী'র উদ্যোগে পুরানবাজার ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের ফ্রি 'পিৎজা' প্রশিক্ষণ প্রদান
১৭ জুন, ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন

  

বিজয়ী'র উদ্যোগে পুরানবাজার ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের ফ্রি 'পিৎজা' প্রশিক্ষণ প্রদান

নিউজ এডিটর
০৫-১০-২০২৩ ০৬:০৮ অপরাহ্ন
বিজয়ী'র উদ্যোগে পুরানবাজার ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের ফ্রি 'পিৎজা' প্রশিক্ষণ প্রদান
চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ী'র উদ্যোগে ২৫ জন শিক্ষার্থীকে ফ্রিতে পিৎজা এর বেসিক প্রশিক্ষণ দেয়া হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ট্রেনিং বেইজ নারী সংগঠন 'বিজয়ী' নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণ প্রদান করেন।

বেসিক কোর্সটি প্রশিক্ষণ দেন বিজয়ী'র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

বিজয়ী'র উদ্যোগে "বিজয়ী তৈরিতে বিজয়ী"- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষণ কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সভাপতিত্বে পরিচালনা করেন বিজয়ীর সদস্য উম্মে হানী।

বিজয়ী'র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ট্রেইনিদেরসহ বিজয়ী'র সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী'র উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি।

তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে। নারীদের শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করানোর লক্ষ্যে কাজ করছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।

এ সময় প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ী'র সদস্য সামিয়া রহমান, মিতু আক্তার, প্রেয়শি রায়, জান্নাত আক্তার লিলি, তাসলিমা মুক্তার, ঋতু আক্তার, সামিয়া খান, বৃষ্টি আক্তার সুমাইয়া ইসলাম স্বর্না, আসমা আক্তার, আখি আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ।


নিউজ এডিটর ০৫-১০-২০২৩ ০৬:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 242 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া