শিরোনামঃ
নিউজ এডিটর ০৬-১০-২০২৩ ০৫:১০ অপরাহ্ন |
বিএনপি জামায়াত সাম্প্রতিক অপশক্তি, যারা স্বাধীনতা বিরোধী তারা যেনো কোন ভাবেই দূর্গাপূজা ও নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের সংকট, সহিংসতা এবং দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে, যে জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ-২০২৩ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহবান জানান তিনি।
এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে বাহিনীর সদস্যদের ১৬টি সাইকেল ও একটি সেলাই মেশিন তুলেদেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া