ফরিদগঞ্জের বিভিন্নস্থানে অ্যাড. নাজমুন নাহার অনির গণসংযোগ
২৩ জুন, ২০২৬ ০৭:৩৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জের বিভিন্নস্থানে অ্যাড. নাজমুন নাহার অনির গণসংযোগ

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
০৭-১০-২০২৩ ১০:২৯ অপরাহ্ন
ফরিদগঞ্জের বিভিন্নস্থানে অ্যাড. নাজমুন নাহার অনির গণসংযোগ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভোটদানের আহ্বান জানিয়ে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে নৌকা মনোনয়ন প্রত্যাশী ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেত্রী এবং ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর মেয়ে অ্যাড. নাজমুন নাহার অনি গণসংযোগ অব্যাহত রেখেছেন। শনিবার (৭ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজার ও বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারসহ আশেপাশের পাড়া মহল্লায় মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন এবং আওয়ামীলীগের উন্নয়ন চিত্র তুলে ধরেন। এসময় তার সাথে কৃষকলীগনেতা তাজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব মজুমদার, জেলা ছাত্রলীগের উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন, সজিব হোসেন, আরিফ হোসেন। আফসার হোসেন, সুজন দাস, নিশান, যুবলীগ নেতা মমিন, সুমন, নাঈম, আরফিুল ইসলাম, সাগর, খায়রুল বাশারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০৭-১০-২০২৩ ১০:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 303 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া