মতলব উত্তরে ড্রেজিংয়ে কৃষি জমি নষ্ট করায় ৫০ হাজার টাকা জরিমানা
১৮ নভেম্বর, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরে ড্রেজিংয়ে কৃষি জমি নষ্ট করায় ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
০৯-১০-২০২৩ ০৩:৪৯ অপরাহ্ন
মতলব উত্তরে ড্রেজিংয়ে কৃষি জমি নষ্ট করায় ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে অবৈধভাবে ড্রেজিং করে কৃষি জমি নষ্ট করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (৮ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল এমরান খান।

জানা গেছে, উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের পুর্ব ইসলামাবাদ গ্রামের একটি জায়গা থেকে মাটি কৃষি জমি ভরাট করছিলেন ওই গ্রামের আক্কাস সহ কয়েকজন ব্যক্তি। এমনকি সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাইপ স্থাপন করেছে ড্রেজার মালিক শিপন। এতে সড়ক দুর্ঘটনা আশংকা ছিল। পাশাপাশি কৃষি জমি নষ্ট হচ্ছিল।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালান। এসময় ভূমি আইন এবং কৃষি জমি সুরক্ষা আইনে ড্রেজার মালিককে ৫০ হাজার অর্থদন্ড দেন এবং দন্ডিত অর্থ আদায় করেন।

এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে এই ড্রেজিংয়ের কারণে অনেক কৃষি জমি নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে কৃষি জমি কমে যাচ্ছে। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পটি কৃষি আবাদের জন্যই করা হয়েছে।


অনলাইন ডেস্ক ০৯-১০-২০২৩ ০৩:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 240 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া