শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৯-১০-২০২৩ ০৩:৫২ অপরাহ্ন |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ফাঁড়ি।
রবিবার (৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, দুপুরে উপজেলার দশানী এলাকার মেঘনা নদীতে একটি অর্গধলিত মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী।
পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা। নিহতের পরনে ছিল কালো প্যান্ট, সাদা সেন্টু গেঞ্জি। তার নাম পরিচয় এখানো জানা যায়নি।
এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে। মরদেহটির পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া