শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-১০-২০২৩ ১০:২০ অপরাহ্ন |
চাঁদপুর শহরের বিষ্ণুদি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আলিম ও ফাজিল প্রথম বর্ষের নবীন বরণ ও ছবক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে মাদ্রাসার আলিম ও ফাজিল প্রথম বর্ষের নবীন বরণ ও ছবক অনুষ্ঠান মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ।
তিনি বলেন, বর্তমান সময়ে দ্বীনি শিক্ষা যে কতটুকু গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই উপলব্ধি করতে পারছি। কিন্তু আমাদের নিজেদেরকে ও পরিবারকে ধর্মীয় শিক্ষায় গড়ার যে গুরুত্ব তা ও আমরা উপলব্ধি করতে পারছি না। আমাদের কাছ থেকে কিভাবে মানবিকতা ও নৈতিক চরিত্র লোপ পাচ্ছে সেটা ও আমরা উপলব্ধি করতে পারছি না। কারণ আমরা যে যেই ধারার শিক্ষা গ্রহণ করিনা কেন নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারছি না। তাই আমাদেরকে নৈতিক শিক্ষা গ্রহণ করে ভালো মনে মানুষ হতে হবে। তাহলেই আমরা নৈতিক শিক্ষায় সুশিক্ষিত হতে পারব।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ছবক পাঠ করান ফরাজী কান্দি কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।
এতে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অত্র প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য মোঃ মফিদুল হক মজুমদার,আরবী প্রভাষক আবু জাফর মেঃমুজাম্মেল হক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সেলিম পাটোয়ারী, কবির হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়ার আয়োজন করা হয়। সবশেষে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া