দুই শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করলো চাঁদপুরের নারী সংগঠন 'বিজয়ী'
১৭ জুন, ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন

  

দুই শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করলো চাঁদপুরের নারী সংগঠন 'বিজয়ী'

নিউজ এডিটর
১২-১০-২০২৩ ০৪:৪১ অপরাহ্ন
দুই শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করলো চাঁদপুরের নারী সংগঠন 'বিজয়ী'

চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ীর উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে ফ্রি হেড পিস, ব্লক, ফ্লোরাল জুয়েলারী ও এন্টিক জুয়েলারীর বেসিক প্রশিক্ষন করানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে চাঁদপুর পুরানবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ও নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণ প্রদান করেন।

বেসিক কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন বিজয়ীর সদস্য আসফিয়া জাহান, কাশফি আয়রা, উম্মে হানী এবং প্রিয়শী রায়। 

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে ও বিজয়ীর সদস্য সাদিয়া সুলতানার পরিচালনা প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বুলবুল আহছান, হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা নার্গিস এবং চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান ট্রেইনার, বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি।

বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মাট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি। তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে।  নারীদের শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করানোর লক্ষ্যে কাজ করছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা। 
 
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিজয়ীর সদস্য ,মিতু আক্তার, মুন্নি আলিশা, জয়িতা বনিক, জান্নাত আক্তার নিলি, সুমাইয়া মুসকান, প্রিয়শী রায়, আসমা আক্তার, আখি আক্তার, সামিয়া খান, সুমাইয়া ইসলাম স্বর্না, তানজিলা আক্তার ঋতু, আসমা আক্তার, মীম, ঝিলি আক্তারসহ  সংগঠনের নেতৃবৃন্দ।


নিউজ এডিটর ১২-১০-২০২৩ ০৪:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 258 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া