শিরোনামঃ
নিউজ এডিটর ১২-১০-২০২৩ ১০:০৮ অপরাহ্ন |
চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ শাহাজাহান মাস্টার কর্তৃক ইউপি সচিব মোঃ ইমাম হোসেনকে (৫৩) শারীরিকভাবে লাঞ্চিত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন - বাপাকা’র চাঁদপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাংলাদেশ ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন- বাপাকা, চাঁদপুর জেলা শাখার সভাপতি নাসির হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক রুবেল সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
নিন্দা ও প্রতিবাদ লিপিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাধীন ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ শাহাজাহান মাস্টার কর্তৃক ইউনিয়ন পরিষদে কর্মরত ইউপি সচিব মোঃ ইমাম হোসেনকে (৫৩) শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অসদাচরনের দায়ে অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গেলো রবিবার (৮ অক্টোবর) চাঁদপুরের ফরিদগঞ্জে ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের নানা অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সচিব মোঃ ইমাম হোসেনকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান মাস্টার মারধর করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া