ফরিদগঞ্জে গাছের ঢাল কাটা নিয়ে হামলায় একজন নিহত, আটক দুই
২৪ নভেম্বর, ২০২৬ ০৮:০৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে গাছের ঢাল কাটা নিয়ে হামলায় একজন নিহত, আটক দুই

অনলাইন ডেস্ক
১৩-১০-২০২৩ ১২:১০ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে গাছের ঢাল কাটা নিয়ে হামলায় একজন নিহত, আটক দুই

চাঁদপুরের ফরিদগঞ্জে গাছের ঢাল কাটার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুভাষ বাউল (৫০) নামে দিনমজুর নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে বাউল বাড়ীতে এই ঘটনা ঘটে।

পুলিশ এই ঘটনা পুরবী দাস (২৫) ও নকুল চন্দ্র দাস (৬০) নামে দুজনকে আটক করে। এছাড়ায় ঘটনায় অভিযুক্ত দুলাল বাউল নামে অপর ব্যাক্তি পালিয়ে যায়।

নিহতের সুভাষ বাউলের পুত্রবধূ শিউলি দাস বলেন, লাউতলী গ্রামের বাউল সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। দুপুরে তার শ্বশুর সুভাষ বাউল গাছের ঢাল কাটতে গেলে দুলাল বাউল বাধা দেয়। ঢাল কাটাকে কেন্দ্র করে দুলাল বাউলের সাথে সুভাষ বাউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল ও তার ভাইয়ের হামলায় সুভাষ মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, ঘটনায় জড়িত দুজনকে জিজ্ঞাবাসাদের জন্য আটক করা হয়েছে। সুভাষ বাউলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ দেয়া হলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


অনলাইন ডেস্ক ১৩-১০-২০২৩ ১২:১০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 254 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া