ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের গণসংযোগ
২৩ জুন, ২০২৬ ০৭:৩০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের গণসংযোগ

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
১৭-১০-২০২৩ ০৬:০২ অপরাহ্ন
ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের গণসংযোগ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কাতারস্থ গোল্ডেন মার্বেল কোম্পানীর চেয়ারম্যান ও কাতারস্থ আওয়ামী লীগের সহসভাপতি  সিআইপি জালাল আহমেদ গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার রূপসা উত্তর  ইউনিয়নের রূপসা বাজার, পাইকপাড়া উত্তর ইউনিয়নের আমিরা বাজার, গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তিনি সাধারণ মানুষের কাছে আওয়ামীলীগের উন্নয়ন গাঁথা তুলে ধরেন।

একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় তার সাথে উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লোকমান তালুকদার, যুবলীগ নেতা পাবেল পাটওয়ারী, আকরাম হোসেন, আব্দুল গাফ্ফার সজিব, কাতারস্থ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহেমদ টিটু, আওয়ামীশীগ নেতা ইসমাইল হোসেন, আবু জাফর, বাচ্চু পাটওয়ারী, শহিদ হোসেন, নান্টু পাটওয়ারীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১৭-১০-২০২৩ ০৬:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া