কচুয়ায় শেখ রাসেল দিবস পালিত
২৩ জুন, ২০২৬ ০৫:৫৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কচুয়ায় শেখ রাসেল দিবস পালিত

মো. শাহজাহান মিজি
১৮-১০-২০২৩ ০৬:৩৮ অপরাহ্ন
কচুয়ায় শেখ রাসেল দিবস পালিত

শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এ শ্লোগানে কচুয়ায় যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আইসিটি অধিদপ্তরের সহযোগিতায় পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় পরিষদ চত্ত্বরে অস্থায়ী বেদীতে শেখ রাসেলে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পরিষদ হলরুমে প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়। উদ্বোধন শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।

বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল, মুক্তিযোদ্ধা আঃ মবিন ও জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

 


মো. শাহজাহান মিজি ১৮-১০-২০২৩ ০৬:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া