চাঁদপুরে ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
২৫ মে, ২০২৬ ০১:১৪ অপরাহ্ন

  

চাঁদপুরে ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
১৯-১০-২০২৩ ১১:৪৭ অপরাহ্ন
চাঁদপুরে ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফিলিস্তিনি মুসলিমদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড়ে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাগাদি দরবার শরীফের পীরজাদা ও আহলে সুন্নাত ওয়াল জামাত বাগাদি ইউনিয়ন কমিটির সভাপতি আল্লামা মাহফুজুল্লাহ ইউসুফী।

সভায় বক্তব্য রাখেন, আহলে সুন্নাতুল জামাত চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান, আহলে সুন্নাতুল জামাত এর হাফেজ মাওলানা সাদ্দাম হোসাইন প্রমুখ। প্রায় একঘন্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

এসময় বক্তরা তাদের বক্তব্যে ফিলিস্তিনি মুসলিমদের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ এবং ঘৃণা জানান। পাশাপাশি তারা ইসরাইল পণ্য বর্জনের জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানান।


অনলাইন ডেস্ক ১৯-১০-২০২৩ ১১:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 121 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া