ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন
২৫ মে, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

  

ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন

অনলাইন ডেস্ক
২০-১০-২০২৩ ১১:২০ অপরাহ্ন
ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন

অবৈধ দখলদার ইসরায়েল সন্ত্রাসী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা নামাজের পর উপজেলার পালাখাল তৌহিদী জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আরম্ভ হয়ে উত্তর পালাখাল হয়ে পূনরায় মসজিদ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তারা বলেন, ইসরায়েল সন্ত্রাসী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। সারাবিশ্বের মুসলমানদের প্রতিবাদ করার আহ্বান জানান তারা।

এসময় পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আজিজুল হক ছালেহী,পালাখাল খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্স দ্বীনিয়া মাদরাসার মুদির মাওলানা মো. মোস্তাফিজুর রহমান,মসজিদের সভাপতি আব্দুল খালেক,সাধারন সম্পাদক আলী আর্শ্বাদ,ব্যবসায়ী নোমান,আলমগীর হোসেনস কয়েক শতাধিক মুসল্লিগন বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন।


অনলাইন ডেস্ক ২০-১০-২০২৩ ১১:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 149 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া