শিরোনামঃ
নিউজ এডিটর ২২-১০-২০২৩ ১১:৪১ অপরাহ্ন |
"আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ি তুলি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁদপুর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রা ও আলোচনা সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সুদীপ্ত রায়সহ জেলার বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন। ওই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।
সভায় বক্তারা বলেন, টেকসই ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উন্নত সড়ক ও যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। নিরাপদ সড়ক নিশ্চিত করতে মালিক, শ্রমিক, যাত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত পোষ্টারে মিলনায়তন সুজজ্জিত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ' আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি " সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি' জেব্রাক্রসিং করলে ব্যবহার, নিশ্চিত হবে নিরাপত্তা সবার" চালকের হাতে মোবাইল ফোন, মৃত্যু ঝুঁকিতে সবার জীবন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া