আওয়ামী লীগ সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করছে: ড. সেলিম মাহমুদ
২৩ জুন, ২০২৬ ০৪:২২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

আওয়ামী লীগ সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করছে: ড. সেলিম মাহমুদ

নিউজ এডিটর
২২-১০-২০২৩ ১১:৪৪ অপরাহ্ন
আওয়ামী লীগ সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করছে: ড. সেলিম মাহমুদ

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদ বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করে আসছে।

নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে আমরা সকল ধর্মের মানুষ ধর্ম পালন করতে পারবো এমন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রাণের ঝুঁকি নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন।

ষড়যন্ত্রকারী রাষ্ট্রবিরোধী,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সোনার বাংলাদেশ গড়তে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে যাতে রাষ্ট্র পরিচালনা করতে পারি সেই লক্ষ্য বাস্তবায়ন করতে সকল দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি রবিবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় উপজেলার গাঘড়া আখড়া দূর্গা মন্দির পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

একই পৌরসভার করইশ সার্বজনীন মন্দির,কোয়া পোদ্দার বাড়ি দূর্গা মন্দির, মাছিমপুর সার্বজনীন দূর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি দূর্গা পূজামন্ডপ পরিদর্শন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং বর্তমান সরকারের উন্নয়নের বার্তা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

এ সময় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ শাহাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজ এডিটর ২২-১০-২০২৩ ১১:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 173 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া