শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতাকর্মীদের আদালতে হাজিরা
২৩ জুন, ২০২৬ ০৪:২২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতাকর্মীদের আদালতে হাজিরা

নিউজ এডিটর
২২-১০-২০২৩ ১১:৪৮ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতাকর্মীদের আদালতে হাজিরা

পুলিশের দায়ের করা রাজনৈতিক মামলায় আদালতে হাজিরা অব্যাহত রেখে চলেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতাকর্মীবৃন্দ।

রবিবার (২২ অক্টোবর) তিনিসহ মামলার আসামি দলীয় নেতাকর্মীবৃন্দ চাঁদপুর জেলা জজ কোর্টে হাজিরা দিতে জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হন।

এ সময় মামলার আইনজীবী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ ছাড়াও জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন,সদস্য ব্যারিষ্টার জহির উদ্দিন বাবর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, যুবদল ছাত্র দলের ইউসুফ মিয়াজী, সফি উদ্দিন বাবলু, জিয়াউর রহমান সোহাগ, সোহেল রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 


নিউজ এডিটর ২২-১০-২০২৩ ১১:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 113 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া